*টিভি স্ক্রল:* বাংলাদেশ সরকারের বার্তা:  (১) দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। আতঙ্ক নয়, সচেতন হই- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। (২) পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুদ করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি।-জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। (৩) জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুদকে না বলুন।- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (৪) সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুদ করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে – জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (৫) সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোন সম্ভাবনা নেই। আতঙ্ক নয়, সচেতন হই- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ : প্রচারে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 3 Time View

*টিভি স্ক্রল:* বাংলাদেশ সরকারের বার্তা:

(১) দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। আতঙ্ক নয়, সচেতন হই- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

(২) পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুদ করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি।-জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

(৩) জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুদকে না বলুন।- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

(৪) সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুদ করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে – জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

(৫) সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোন সম্ভাবনা নেই। আতঙ্ক নয়, সচেতন হই- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ : প্রচারে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category